সংবাদ শিরোনাম
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূর্ণাঙ্গ বৃত্তিতে তুরস্কের কোরআন শিক্ষা কোর্সে ৭ বাংলাদেশি নারী

তুরস্কের আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ বৃত্তিতে দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ থেকে সাতজন নারী শিক্ষার্থী ইস্তাম্বুলে পৌঁছেছেন।

সোমবার ইস্তাম্বুলে পৌঁছানোর পর বাংলাদেশি শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিণী ও শিক্ষিকা মারুফা বিনতে ইব্রাহিমী।

ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তথ্য অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্সির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশন প্রথমবারের মতো বাংলাদেশি নারীদের জন্য এ ধরনের পূর্ণাঙ্গ বৃত্তির ব্যবস্থা করেছে। এই বৃত্তির আওতায় সাত শিক্ষার্থীর বাংলাদেশ-তুরস্ক যাওয়া-আসার বিমান টিকিট, আবাসন, খাবার, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর সম্পূর্ণ ব্যয় বহন করবে ফাউন্ডেশন।

দুই বছর মেয়াদি এই শিক্ষা কার্যক্রমে কোরআন শিক্ষার পাশাপাশি হাদিস, ফিকহ ও ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তাদের তুর্কি ভাষা শেখানো হবে এবং বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং তরুণীদের জন্য প্রয়োজনীয় শিষ্টাচার ও আদব-কায়দা বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বিভিন্ন কথোপকথন পর্ব, সেমিনার, কর্মশালা ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা।

কোর্সের অংশ হিসেবে তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনের জন্য শিক্ষাসফরেরও আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশটির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষভাবে জানার সুযোগ পাবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো এ ধরনের বৃত্তির ব্যবস্থা করায় আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইস্তাম্বুলে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।

কনস্যুলেট জেনারেল মনে করে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা, ধর্মীয় জ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এই কর্মসূচি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন: লিংক কপি করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

বিদেশি ফ্রেইট ফরওয়ার্ডিং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নে বাধা ন

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

পতনের বৃত্তে পুঁজিবাজার

8

ফ্যাসিস্ট দিপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ড

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসই

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

19

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

20